1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুর উপজেলার বাড়াবিলে আবু তালেব মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরন  পাঁচবিবিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ চট্টগ্রাম বোয়ালখালীতে মুক্ত স্কাউট ইউনিটে নতুন ভর্তিকৃতদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  ‎ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত ‎ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা তালা-ডুমুরিয়া সীমান্তে অভিযান: গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ৩ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ অবৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বংস ক‌রল উপজেলা প্রশাসন

শাহজাদপুর উপজেলার বাড়াবিলে আবু তালেব মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আবু তালেব মেমোরিয়াল স্কুলের স্বপ্নদ্রষ্টা মরহুম আলহাজ্ব আবু তালেব মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়ায় অবস্থিত আবু তালেব মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুম আলহাজ্ব আবু তালেব মাস্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে আবু তালেব মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষ।

এতে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক তাহছিন নূরী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, বেড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হুসাইন আহমেদ।

এম এম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম তালেব মাস্টারের কনিষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার আবু তালহা নূরী।

অন্যান্যের মধ্যে শাহজাদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের জীবন, কর্ম ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান নিয়ে আলোচনা করে বলেন, অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে তালেব মাস্টার অনন্য অবদান রেখে গেছেন।

তারা মরহুমের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান আবু তালেব মেমোরিয়াল স্কুলের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের সমাপনী অংশে মরহুম মাস্টারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আল জামিয়া আল ইসলামিয়া মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ নোমান।

সভাপতির বক্তব্যে তাহছিন নূরী খোকন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পিতার স্বপ্নের প্রতিষ্ঠান আবু তালেব মেমোরিয়াল স্কুলের জন্য দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park