
এম, রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউটস গ্রুপের নতুন ভর্তিকৃত সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গত(২৩ অক্টোবর)শুক্রবার সকাল দশটায় উপজেলার ঐতিহ্যবাহী আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউটস গ্রুপের নতুন ভর্তিকৃত সদস্য/সদস্যাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সভাপতি এসএম শাহনেওয়াজ আলী মির্জা এলটি এর নির্দেশক্রমে,বেঙ্গুরা কি বি কে আর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্কাউট ইউনিট লিডার আবু জাহেদ “র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল উড ব্যাজার,আরও উপস্হিত ছিলেন,কাব স্কাউট ইউনিট লিডার নাহিদা আকতার সাকি।