1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় নিয় লেখনিতে ফেইসবুকে ভুল ছবি সংযুক্তি লাল আলী কনাই মিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়! কার্পাসডাঙ্গায় পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও পাখি ভ্যানসহ আটক ২ জন ​ সাতক্ষীরায় ৩৮টি মণ্ডপে বিসর্জনে বিজিবির বিশেষ নিরাপত্তা। পাঁচবিবিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন বিশ্বাস কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশী জানান্নামে যাবে মিডিয়াকর্মী, স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্টের নেপথ্যে কি

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় নিয় লেখনিতে ফেইসবুকে ভুল ছবি সংযুক্তি লাল আলী কনাই মিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪৩৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের ভুল পরিচিতিমূলক একটি লেখার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি সংক্রান্ত ভুলের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী লাল মিয়া।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের নিয়ে প্রকাশিত বা প্রচারিত একটি লেখার মধ্যে যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব উল্লাহ শাহাব উদ্দিনের ছবির পাশে আরেক যুক্তরাজ্য প্রবাসী লাল আলী কনাই মিয়ার ছবি সংযুক্ত করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী লাল মিয়া।

এক প্রতিবাদলিপিতে যুক্তরাজ্য প্রবাসী লাল আলী কনাই মিয়া জানান, “সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ইতিহাস কিংবা পরিচিতিমূলক লেখায় এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ভুল অত্যন্ত দুঃখজনক। দাতা সদস্য হিসেবে যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিন এর সাথে  আমার ছবি ব্যবহার করায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি এই ভুলের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষ বা যারা এই কাজটি করেছেন, তারা যেন দ্রুত এই ভুল সংশোধন করে সঠিক ছবি প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোনো তথ্য বা ছবি প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park