1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ জন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়! কার্পাসডাঙ্গায় পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও পাখি ভ্যানসহ আটক ২ জন ​ সাতক্ষীরায় ৩৮টি মণ্ডপে বিসর্জনে বিজিবির বিশেষ নিরাপত্তা। পাঁচবিবিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন বিশ্বাস কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশী জানান্নামে যাবে মিডিয়াকর্মী, স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্টের নেপথ্যে কি

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ জন আটক

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩২৮ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঢাকা–বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে মো. সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ী এলাকার বুদ্দু আকন্দের ছেলে মো. নাজমুল আকন্দ (১৯), সয়দাবাদ পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার হাসান মোল্লার ছেলে মো. মিরাজ মোল্লা (১৮), সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ী এলাকার শাহাজামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশঙ্গা যুব শিবির-সংলগ্ন এলাকায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৭ জন নেতা-কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজন পাশের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের মধ্যে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park