1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়! কার্পাসডাঙ্গায় পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও পাখি ভ্যানসহ আটক ২ জন ​ সাতক্ষীরায় ৩৮টি মণ্ডপে বিসর্জনে বিজিবির বিশেষ নিরাপত্তা। পাঁচবিবিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন বিশ্বাস কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশী জানান্নামে যাবে মিডিয়াকর্মী, স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্টের নেপথ্যে কি

সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিজয়া দশমীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর-২৬ইং) উৎসবের সমাপ্তিতে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদে র অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।

দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব ড.এম এ মুহিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারণ সম্পাদক মানিক সরকারসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার -ভিডিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদে র সহযোগিতার কথাও উল্লেখ করেন তাঁরা।

বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার- অনুষ্ঠান, দর্পণ বিসর্জন, প্রণাম ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের শেষ পর্ব উদ্‌যাপিত হয়। এ সময় সনাতনী নারীরা সিঁদুর খেলায় অংশ নেন এবং পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।

মন্দির কমিটির নেতৃবৃন্দের মতে, সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির কারণে পূজারীরা স্বতঃস্ফূর্ত ভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পেরেছেন। উৎসবের সমাপ্তি ঘটলেও ভক্তদের মনে রয়ে গেছে আগামী বছরের দুর্গাপূজাকে ঘিরে নতুন প্রত্যাশা ও অপেক্ষা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park