1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎অ্যাম্বুলেন্স চালক থেকে কোটিপতি: খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মুসার ‘সিন্ডিকেট - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়! কার্পাসডাঙ্গায় পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও পাখি ভ্যানসহ আটক ২ জন ​ সাতক্ষীরায় ৩৮টি মণ্ডপে বিসর্জনে বিজিবির বিশেষ নিরাপত্তা। পাঁচবিবিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন বিশ্বাস কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশী জানান্নামে যাবে মিডিয়াকর্মী, স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্টের নেপথ্যে কি

‎অ্যাম্বুলেন্স চালক থেকে কোটিপতি: খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মুসার ‘সিন্ডিকেট

‎​মোঃ রাজু শেখ, চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬১৫ বার পঠিত

‎​মোঃ রাজু শেখ, চট্টগ্রাম।
‎
‎খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালে স্বল্প খরচে সেবা পাওয়ার কথা থাকলেও খাগড়াছড়ি সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিত্র সম্পূর্ণ উল্টো। দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্সকে নিজের ব্যক্তিস্বার্থ ও অবৈধ উপার্জনের হাতিয়ার বানিয়ে বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রটির ড্রাইভার মুসার বিরুদ্ধে।
‎
‎সরকারি নির্ধারিত ভাড়াকে তোয়াক্কা না করে মুমুর্ষু ও অসহায় রোগীদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।
‎
‎
‎​সরকারি অ্যাম্বুলেন্স গাড়িটি তেলে চলার কথা থাকলেও,চলছে না গাড়িতে।
‎
‎সরকারি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে রোগী বহন করেন আসছেন মুসা।
‎
‎নীতিমালা অনুযায়ী খাগড়াছড়ি সদর থেকে চট্টগ্রামে সরকারি অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়া মাত্র ২৫০০ টাকা হলেও মুসা সাধারণ ও অসহায় রোগীদের কাছ থেকে নিচ্ছেন ৫০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত। নিরুপায় হয়ে জীবন বাঁচাতে স্বজনরা তার এই অন্যায় দাবি মেনে নিতে বাধ্য হচ্ছেন।
‎
‎
‎​চাকরি এক জায়গায়, ব্যবসা চার জায়গায়:
‎মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে কর্মরত এই অ্যাম্বুলেন্স চালক নিজেকে হাসপাতালের চেয়েও প্রভাবশালী মনে করেন।
‎
‎অনুসন্ধানে জানা যায়, সরকারি অ্যাম্বুলেন্সের পাশাপাশি মুসার নিজস্ব ৪টি ব্যক্তিগত অ্যাম্বুলেন্স রয়েছে। সরকারি অ্যাম্বুলেন্সকে অকেজো বা ব্যস্ত দেখিয়ে রোগীদের নিজের প্রাইভেট অ্যাম্বুলেন্সে উঠতে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
‎
‎
‎একজন সামান্য চালকের পদে চাকরি করে মুসা কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। খাগড়াছড়ি সদর কেন্দ্র  হাসপাতালের আশেপাশেই তার রয়েছে প্রায় কোটি টাকার  মূল্যের জমি ও স্থাবর সম্পত্তি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে এবং নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি এই সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
‎
‎
‎এক ​ভুক্তভোগীর ক্ষোভ জানায় : পাহাড়ের দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র মানুষগুলো চিকিৎসার জন্য এসে মুসা চালকের এই সিন্ডিকেটের শিকার হচ্ছেন। স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত এই দুর্নীতিবাজ চালকের বিরুদ্ধে নিবিড় তদন্ত পরিচালনা এবং তাকে চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
‎
‎জোসনা নামের একজন নারী জানান : এই অ্যাম্বুলেন্স ড্রাইভার মুসা, আমাদেরকে সরকারি গাড়ি থাকা সত্ত্বেও অন্য গাড়িতে ৮ হাজার টাকা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসে আসার পথে মুসা অন্য মেডিকেলে যাওয়ার কথা বলে আমরা না যাইতে চাইলেও তিনি বুঝিয়ে জোরপূর্বক আমাদেরকে নিয়ে যায় আমি চাই স্বাস্থ্যমন্ত্রী যেন এই বিষয়ে একটা একশন নেয় আমার মত না হয় কতই মানুষ, রোগী সজনরা কষ্ট পাচ্ছেন
‎
‎ মা ও শিশু কল্যাণ কেন্দ্র খাগড়াছড়ি সদরে দায়িত্বে থাকা ডাঃ শারমিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান : মুসার ব্যাপারটি তিনি অবগত নন
‎
‎অ্যাম্বুলেন্সের চালক মুসাকে কয়েকবার মুঠোফোনে কল দিলে বিজি আছে বলে মোবাইল ফোনটি রেখে দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park