
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের ভুল পরিচিতিমূলক একটি লেখার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি সংক্রান্ত ভুলের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী লাল মিয়া।
জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের নিয়ে প্রকাশিত বা প্রচারিত একটি লেখার মধ্যে যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব উল্লাহ শাহাব উদ্দিনের ছবির পাশে আরেক যুক্তরাজ্য প্রবাসী লাল আলী কনাই মিয়ার ছবি সংযুক্ত করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী লাল মিয়া।
এক প্রতিবাদলিপিতে যুক্তরাজ্য প্রবাসী লাল আলী কনাই মিয়া জানান, "সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ইতিহাস কিংবা পরিচিতিমূলক লেখায় এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ভুল অত্যন্ত দুঃখজনক। দাতা সদস্য হিসেবে যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিন এর সাথে আমার ছবি ব্যবহার করায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি এই ভুলের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।"
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষ বা যারা এই কাজটি করেছেন, তারা যেন দ্রুত এই ভুল সংশোধন করে সঠিক ছবি প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোনো তথ্য বা ছবি প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।