1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরন  পাঁচবিবিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ চট্টগ্রাম বোয়ালখালীতে মুক্ত স্কাউট ইউনিটে নতুন ভর্তিকৃতদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  ‎ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত ‎ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা তালা-ডুমুরিয়া সীমান্তে অভিযান: গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ৩ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ অবৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বংস ক‌রল উপজেলা প্রশাসন

পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৫ ও জয়পুরহাট ২০ বিজিবি। এ সময় রিফাত (২৩) নামে আরও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন, পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে আবুল কাশেম (৫৫) এবং একই এলাকার মৃত ছইমুদ্দিনের ছেলে সুরুজ মন্ডল (৪০)। পালিয়ে যাওয়া রিফাত ভুইডোবা গ্রামের মো. ইউসুফ হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেঁচড়া গ্রামের কয়েকজন মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ এলাকার একটি বাড়িতে মজুত রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৫ ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম ও সুরুজ মন্ডলকে আটক করা হয়। পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রিফাত পালিয়ে যায়।

পরে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park