1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরন  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরন  পাঁচবিবিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ চট্টগ্রাম বোয়ালখালীতে মুক্ত স্কাউট ইউনিটে নতুন ভর্তিকৃতদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  ‎ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত ‎ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা তালা-ডুমুরিয়া সীমান্তে অভিযান: গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ৩ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ অবৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বংস ক‌রল উপজেলা প্রশাসন

কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরন 

মোঃ  মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ  মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৪ ইংরেজি সনে স্থাপিত এলাকার প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন ‘কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থা’-এর উদ্যোগে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়। 
২৫ অক্টোবর রবিবার উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে কলকলিয়া বাজারের ডায়মন্ড কমিউনিটি সেন্টারে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ৪২০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।
 সংস্থার সহ সভাপতি শাহজাহান জানুর সভাপতিত্বে ও খায়রুল হাসান রুপার সাবলিন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান, জগদীশপুর গ্রামের সালিশি ব্যক্তিত্ব আজাদ মিয়া তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক আলাল হোসেন রানা, জগন্নাথপুর প্রেসক্লাব সহ সভাপতি আব্দুল হাই, ৬ নং ওয়ার্ের মেম্বার আব্দুল হাশিম, ৯ নং ওয়ার্ড মেম্বার সাদিক আহমদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন তারা মিয়া, কামারখাল গ্রামের আব্দুল মালিক প্রখ। 
অর্থ বিতরণ অনুষ্ঠানে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার স্থানীয় ও প্রবাসী প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তারা বলেন, “কলকলিয়া ইউনিয়নের প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে অত্র এলাকার সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতেই ২০২৪ সালে এই সংস্থার যাত্রা শুরু হয়েছিল। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ও নগদ অর্থ সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুন সমাজ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নগদ অর্থ সহায়তাপ্রাপ্ত স্থানীয় সাধারণ মানুষ প্রবাসীদের এই মানবিক উদ্যোগে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং সংস্থার সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
উক্ত অর্থ বিতরণ কর্মসূচিতে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন— এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ সমাজ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park