1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেইস ওয়াশ আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেইস ওয়াশ আটক

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৬ হাজার ৪ শত ৩২ পিস ফেইস ওয়াশ আটক করা হয়েছে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল
১০ ই জুলাই বৃহস্পতিবার ভোর সকালে
উপজেলার সীমান্ত জনপদের মারেক পাড়া এলাকা থেকে ভারতীয় এসব চোরাই মালামাল আটক করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান
প্রতিরোধের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর সকালে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক মো: এনামুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মারেকপাড়া এলাকা থেকে ৬ হাজার ৪ শত ৩২ পিস ভারতীয় ব্যান্ডের পন্ডস ফেইস ওয়াশ আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়াদৌড়ি করে পালিয়ে যায় চোরাকারবারি দলের সদস্যরা।
৩৯ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ
সুবেদার মো: জামাল উদ্দিন, মালামাল আটকের
সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন,
আটকৃত মালামালের সিজার মূল্য ১৯ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park