1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনা: চিকিৎসাধীন কিশোরের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন। পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনা: চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ঘটিভাঙ্গা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত কিশোর সিরাজুল মোস্তফা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ঘটিভাঙ্গা এলাকায় সংঘটিত একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল মোস্তফা। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১জুলাই (বুধবার) বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাও তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহেশখালীর বিভিন্ন সড়কে দিন দিন মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। অতিরিক্ত গতি, বেপরোয়া চালানো, হেলমেট ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্য করাই অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ বলে তারা মনে করেন।

স্থানীয় সচেতন মহল সড়কে প্রশাসনিক নজরদারি জোরদার, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং মোটরসাইকেল চালকদের সচেতন করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সকল চালককে মানসম্মত হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, এসব নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park