1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী মাছখোলা বাজারের ক্রেতা, বিক্রেতা ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় সাংবাদিক মাসুদ রানা ও সোহাগ হোসেন। বাজারে আগত মানুষের বিশ্রামের জন্য নিজস্ব অর্থায়ন ও শ্রমে একটি টেকসই ও দৃষ্টিনন্দন বসার জায়গা (মাচা) স্থাপন করা হয়েছে।

৩ জুলাই (শুক্রবার) বিকাল ৫ টার সময় মাছখোলা বাজারে বিশেষ দোয়ার মাধ্যমে এই জনকল্যাণমূলক স্থাপনার শুভ উদ্বোধন করা হয়।সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক এই মহৎ উদ্যোগের মূল কারিগর স্থানীয় সাংবাদিক মাসুদ রানা ও সোহাগ হোসেন।

দীর্ঘদিন ধরে মাছখোলা বাজারে আসা সাধারণ মানুষের একটি বড় দাবি ছিল একটি বসার বা বিশ্রামের জায়গার। বিশেষ করে হাটের দিন দূর-দূরান্ত থেকে আসা প্রবীণ মানুষ, ক্রেতা ও বিক্রেতারা কেনাকাটার মাঝে একটু জিরিয়ে নেওয়ার মতো কোনো স্থান না পাওয়ায় চরম দুর্ভোগ পোহাতেন। জনসাধারণের এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো অনুদানের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এগিয়ে আসেন সাংবাদিক মাসুদ রানা ও সোহাগ হোসেন। তারা নিজেদের পকেটের টাকা খরচ করে এবং নিজেরা সরাসরি কায়িক শ্রম দিয়ে এই স্থাপনাটি তৈরি করেছেন। মহৎ এই কাজের জন্য তারা কারও কাছ থেকে কোনো আর্থিক সাহায্য বা চাঁদা নেননি।

উদ্যোগের শুরুতে এই যুবকেরা স্থানীয় কয়েকজন বাঁশঝাড়ের (বাগান) মালিকের সাথে যোগাযোগ করেন এবং বাজারের এই জনকল্যাণমূলক কাজের বিষয়টি বুঝিয়ে বলেন। যুবকদের এই নিঃস্বার্থ ও মহৎ উদ্দেশ্য দেখে বাগান মালিকেরা সানন্দে এবং সম্পূর্ণ বিনামূল্যে বসার জায়গা তৈরির জন্য প্রয়োজনীয় বাঁশ দিতে রাজি হন। বিনামূল্যে বাঁশ দিয়ে এই মহতী কাজে সহযোগিতা করেছেন মাসুম বিল্লাহ, মন্টু, রনি, ফজলুর রহমান, মশিউর রহমান ও শরিফুজ্জামান সপু।

স্থাপনাটি তৈরির প্রাক্কালে সরেজমিনে দেখা যায়,তারা স্থানীয় একটি বাঁশঝাড়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে বসার জায়গার অবকাঠামো তৈরির জন্য নির্দিষ্ট মাপে বাঁশ কাটছেন। এরপর নিজেদের কাঁধে করে সেই বাঁশ বাজারের নির্দিষ্ট স্থানে নিয়ে আসেন তারা। দক্ষ কারিগর ও নিজেদের মেধা ও শ্রমের মাধ্যমে তারা একটি সুন্দর, মজবুত ও দৃষ্টিনন্দন বসার জায়গা বা মাচা তৈরি সম্পন্ন করেন; যেখানে বসে এখন থেকে ক্লান্তি দূর করতে পারবেন বাজারে আসা শত শত মানুষ।

ব্যতিক্রমী এই সেবামূলক কাজের খবর ছড়িয়ে পড়লে মাছখোলা বাজারের ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। আজ উদ্বোধনী অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্থানীয় এক প্রবীণ ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, “বাজারে এসে একটু বসার জায়গা ছিল না, বিশেষ করে আমাদের মতো বয়স্কদের খুব কষ্ট হতো। ছেলেরা নিজেদের পকেটের টাকা এবং গায়ের শ্রম দিয়ে যে কাজটি করছে, তা সত্যিই অতুলনীয়। যারা বাঁশ দিয়ে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ জানাই।”

নিজেদের শ্রম, অর্থ এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে কোনো সরকারি সাহায্য ছাড়াই সামাজিক বড় সমস্যার সমাধান করা যায়—সাংবাদিক মাসুদ রানা, সোহাগ হোসেন ও মাছখোলার যুবকদের এই উদ্যোগ তারই এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park