1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা অনুষ্ঠিত

মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আঠারবাড়ি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় এই উৎসবকে ঘিরে পুরো গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দ-উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ। ঘরে ঘরে আলোকসজ্জা, প্রদীপের আলো ও সাজসজ্জায় উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে চারদিকে।

শ্যামাপূজা ও দীপাবলি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে রায়বাজার আঠারবাড়ি ছাড়াও আশপাশের এলাকা থেকে অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থী ভিড় জমিয়েছে পূজা মণ্ডপে। 

উৎসবকে কেন্দ্র করে আয়োজকদের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য–সচিব আমিনুল ইসলাম ভুইয়া মনি। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ঈশ্বরগঞ্জ অঞ্চলে বৃহৎ পরিসরে আঠারবাড়িতে শ্যামাপূজার আয়োজন সত্যিই প্রশংসনীয়। উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে আমি আশ্বস্ত করছি— সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান ও কৃষ্টি পালন করতে পারেন, সে বিষয়ে আমাদের দল সর্বদা পাশে থাকবে।

অনুষ্ঠানে আর-ও উপস্থিত ছিলেন আঠারবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য–সচিব প্রার্থী জনাব হাদিস মিয়া, আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা,  পূজা উদযাপন টসঃঙকমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তরুণ সংগঠক মিঠুন দাস, রিপন দাস ও দোলন দাসসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park