1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার।

নড়াইল প্রতিনিধি শেখ ফসিয়ার রহমান!!
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

নড়াইল প্রতিনিধি শেখ ফসিয়ার রহমান!!

নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার  (৩ জুলাই) ভোরে যশোর জেলার নারকেলবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামির নাম আকাশ  বিশ্বাস (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার প্রভাষ বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আকাশকে যশোর জেলার নারকেল বাড়িয়ায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আকাশ পুলিশের উপস্থিতি টের পেয়ে খাটের নিচেয় পালিয়ে ছিলো। গ্রেফতারকৃত আকাশ প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার ৪নম্বর আসামী। ঘটনার পর থেকে আকাশ পলাতক ছিলো। আকাশকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য যে, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের কাওছার উদ্দিন মোল্যার ছেলে প্রতিবন্ধী আনোয়ার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮দিন ধরে চিকিৎসাধীণ থাকা অবস্থায় ২ জুলাই সকালে মারা যান। ওই দিন বিকালে মৃতদেহ বাড়িতে পৌঁছায়। সন্ধ্যায় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারসহ দ্রুত বিচার ট্রাইব্যুানের মাধ্যমে বিচাদের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশগ্রাম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে নিহতের বাড়ির সন্নিকটে সরকেলডাঙ্গা মাদ্রাসার সামনে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন নিহতের স্বজন ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে গত ২৪ জুন সকালে বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ার বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোজাখুজি করেও তার সন্ধান পাননি। ওইদিন রাতে সদর উপজেলার গোবরা মালোপাড়ায় আনোয়ারকে চোর সন্দেহে কয়েকজন গাছের সাথে বেঁধে ভোর রাত পর্যন্ত অমানবিক নির্যাতন ও মারধর করে। ২৫ জুলাই সকালে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ আনোয়ারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এবং মুমুর্ষ অবস্থায় দেখতে পান। আনোয়ারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রতিবন্ধী আনোয়ারের ভাই নবীর হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরো কয়েকজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park