1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

ববি রানী রায় শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

ববি রানী রায়
শেরপুর জেলা প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে “গণিতকে করবো জয়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে গণিতের ভীতি দূর করে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “গণিত উৎসব ২০২৬”।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এতে শেরপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৩৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উৎসবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ও প্লেসের সভাপতি জনাব এ, কে, এম জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুনাক, শেরপুর-এর সম্মানিত সভানেত্রী জনাব সাদিয়া রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেস-এর সহ-সভাপতি ও পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য জনাব নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক জনাব মাসুদ হাসান বাদল, প্লেসের সম্মানিত শিক্ষকবৃন্দ ও সম্মানিত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬উপলক্ষে শেরপুর জেলা পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের গণিতচর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে এ আয়োজন আগামী প্রজন্মকে জ্ঞান, মেধা ও মননশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park