1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আব্দুল হাকিম সবুজ উলিপুর উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
উলিপুর উপজেলা প্রতিনিধি:

আরও একটি নতুন দিন,
আরও একটি নতুন বছর।
দেখতে দেখতে দলদলিয়া নাগরিক ফোরাম দুস্থ মানুষের সেবায় ছয়টি বছর অতিক্রম করে ৭ম বর্ষে পদার্পণ করলো।
৪ ঠা নভেম্বর ২০২৬ইং রোজ বুধবার ,দলদলিয়া নাগরিক ফোরাম এর ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি মিয়াপাড়া তালিমুল কুরআন ও মাদ্রাসার কোমলমতি শিশুদের কে নিয়ে এই আয়োজন করা হয়। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠা লগ্ন থেকেই দলদলিয়া নাগরিক ফোরাম দলদলিয়া ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
দলদলিয়া নাগরিক ফোরাম সফলতার সাথে ষষ্ঠ বর্ষ অতিবাহিত করে সপ্তম বর্ষে পদার্পণ করলো।
এই দীর্ঘ সময়ের পথ চলায় দলদলিয়া নাগরিক ফোরাম সব সময় চেষ্টা করেছে দলদলিয়া ইউনিয়নের দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়া ব্রত নিয়ে।

এ লক্ষ্যে দলদলিয়া নাগরিক ফোরাম বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় দলদলিয়া ইউনিয়নের শিক্ষা খাতে উন্নয়ন এবং দারিদ্রতা দূরীকরণের জন্য গৃহীত পদক্ষেপ সকলের কাছে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম গুলো অব্যাহত রেখে দলদলিয়া ইউনিয়ন কে একটি রোল মডেল গড়ে তুলতে চান সংগঠনের নেতৃবৃন্দ।গতানুগতিক মিশনের পাশাপাশি দলদলিয়া নাগরিক ফোরাম এ বছর শিক্ষার মত দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্থায়ী সামাজিক অবকাঠামো যেমন: স্কুল মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে।

দলদলিয়া নাগরিক ফোরামের মূল চালিকা শক্তিই সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী।সকলের ভালোবাসা এবং দোয়ায় দলদলিয়া নাগরিক ফোরাম এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠন টির নেতৃবৃন্দ।

সংগঠনের রাশেদ জানান,আমরা এই ছয় বছরে ইতিমধ্যে ৯৫ টি মিশন করতে পেরেছি আমরা আশা করি এই সপ্তম বর্ষে আমরা আরো দ্বিগুণ সংখ্যক মিশন সম্পন্ন করে দলদলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবো এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো।যা শুধু মাত্র আপনাদের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব। আমরা আশাবাদী বিগত বছরের ন্যায় আপনারা দলদলিয়া নাগরিক ফোরাম এর পাশে থাকবেন।আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের অনুপ্রেরণা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park