1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

মোঃ সাইদুল বাসা, ​সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

মোঃ সাইদুল বাসা, ​সাতক্ষীরা প্রতিনিধিঃ

​সাতক্ষীরার আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর শুভ উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার সন্ধ্যা সাতটায় শহরের পত্রিকা কার্যালয়ে গিয়ে সাতক্ষীরা শহর শাখা শিবিরের পক্ষ থেকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
​শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখা সভাপতি মেহেদী হাসান পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মীর আবু বকর এবং নির্বাহী সম্পাদক ডা. মহীদার রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
​অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, সংবাদপত্র সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুন এই পত্রিকা এলাকার অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরবে বলে তাঁরা প্রত্যাশা করছেন। তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সম্পাদক মো. নুরুন্নবী, মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান ও পৌর উত্তর থানা সভাপতি হাফেজ বাদশা ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
​পত্রিকাটির শুভকামনা জানানোয় ছাত্রশিবির নেতাদের ধন্যবাদ জানান ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর প্রকাশক ও সম্পাদক মীর আবু বকর এবং নির্বাহী সম্পাদক ডা. মহীদার রহমান। তাঁরা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখতে এবং সাতক্ষীরার মানুষের কথা তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park