1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনির খান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মনির খান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. বাপ্পি হোসেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি ইমাম মাহদী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ছামিউল চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মোছা. জান্নাতুল জহুরা, অর্থ সম্পাদক মো. সাব্বির হোসেন মুন্না, দপ্তর সম্পাদক মোছা. জেবা ওয়াসিমা, উপদপ্তর সম্পাদক মাইশা ফাহমিদা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ভাস্কর চন্দ্র রায়, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মোছা. আফরিনা সুলতানা, প্রচার সম্পাদক আব্দুর রাকিব এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুসফিকুর শাহরিয়ার।

এ ছাড়া সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন তপু ইসলাম ও তৃপ্তি খান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসমা সাদিয়া ও জায়েদুল হাসান বাপ্পি।

নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পাবিপ্রবি শাখার সভাপতি হিসেবে মনোনীত হওয়া আমার জন্য আনন্দ ও দায়িত্বের বিষয়। তরুণদের লেখালেখিতে আগ্রহী করে তোলা, যুক্তিনির্ভর চিন্তাচর্চা ও গঠনমূলক মতপ্রকাশের পরিবেশ তৈরি করতে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লেখক ও সংগঠনের সবার সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন বলেন, সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন বলেন, তারুণ্যের লেখালেখির মধ্য দিয়েই সমাজের পরিবর্তন হবে, দেশ ও জাতির সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তরুণদের সুপ্ত মেধা লেখালেখির মাধ্যমে বিকশিত করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। এখানে তরুণেরা নিজেদের মতামত, বিশ্লেষণ, তথ্য ও উপাত্তের মাধ্যমে নিজেদের তুলে ধরবে এবং সমাধান ও সম্ভাবনাকে উপস্থাপনের সুযোগ পাবে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতপ্রকাশে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park