
মাসুদ রানা, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় মাছখোলা ক্লাব মোড়ে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নবাসীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম বিল্লার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত জনগণের অধিকার আদায় এবং একটি সুশাসিত ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
পথসভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোজাম্মেল হক তোজাম,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আকবর আলী , জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম,সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, সাবেক কাউন্সিলর ওসমান গনি মিন্টু, সাবেক কাউন্সিলর অজিয়াউর রহমান,ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তফা আজিজুর রহমান ব্রহ্মরাজপুর ইউনিয়ন পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল হাকিম।
বক্তারা তাঁদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট নুরুল ইসলামকে বিজয়ী করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।