1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল জাতীয় প্রেসক্লাবে ১-১তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন শাহজাদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিসপ্লে ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস, বাড়ল গ্রাম পুলিশের বেতন, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল

মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মোহাম্মদগঞ্জ বাজারের এক নিষ্ঠাবান ও বিশিষ্ট ব্যবসায়ী আবিদ আলীর অকাল মৃত্যুতে বাজার পরিচালনা কমিটি ও সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ নভেম্বর (শুক্রবার) পবিত্র জুমার নামাজ শেষে মোহাম্মদগঞ্জ বাজার প্রাঙ্গণে এই শোকসভার আয়োজন করা হয়। মোহাম্মদ গঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা জুলফিকার আলির সভাপতিত্বে ও সাইফুল খান ও আব্দাল হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু হুরায়রা খান।

 বক্তব্য রাখেন, বাজার কমিটির উপদেষ্টা সদস্য আজাদ মিয়া তালুকদার, সভাপতি স্বপন মিয়া, সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক আবুল লেইছ, সাবেক কোষাধ্যক্ষ সালাতুর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ প্রমুখ।

বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, “তিনি শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং মোহাম্মদগঞ্জ বাজারের একজন অত্যন্ত সৎ, নম্র ও পরোপকারী মানুষ ছিলেন। বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের ঐক্য বজায় রাখতে তাঁর অবদান আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাঁর এই আকস্মিক চলে যাওয়া আমাদের ব্যবসায়ী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করা হয়।

উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে মোহাম্মদগঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা জুলফিকার আলি, আব্দুল মালিক, ইউনুছ মিয়া, আজাদ মিয়া তালুকদার, খসরু মিয়া, লিয়াকত হোসেন অমৃত ও মোহাম্মদ গঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি স্বপন মিয়া, সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক শাহেদ আলম, মোঃ আবুল লেইছ, সাংগঠনিক সম্পাদক কাজী মুজাক্কির আহমদ, সহ সাংগঠনিক চয়ন আচার্য্য, কোষাধ্যক্ষ মোঃ কাহার মিয়া, সহ কোষাধ্যক্ষ সহিবুর রহৃান, প্রচার সম্পাদক মোঃ মুজাক্কির মিয়া, সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম সহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park