1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আগামীকাল জাতীয় প্রেসক্লাবে ১-১তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল জাতীয় প্রেসক্লাবে ১-১তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন শাহজাদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিসপ্লে ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস, বাড়ল গ্রাম পুলিশের বেতন, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল জাতীয় দিবসের কর্মসূচি রেখে বান্দরবান ভ্রমণে শিক্ষা কর্মকর্তা, সঙ্গে ৩৫ শিক্ষক উল্লাপাড়ায় সমালোচনা ও ক্ষোভ, সরকারি অনুমোদন ও দায়িত্ব পালনের বিষয়টি তদন্তের দাবি টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আগামীকাল জাতীয় প্রেসক্লাবে ১-১তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

এনটিআরসিএ থেকে সনদ প্রাপ্ত বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত ১-১২ তম শিক্ষক নিবন্ধিতরা আগামীকাল রবিবার (০৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে সকাল ৯ টা থেকে এক সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করছেন।

সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো জাকির হোসেন, অতিথি মহাসচিব বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট এবং সভাপতিত্ব করবেন মো মনিরুল হক, ১-১২ তম নিয়োগ প্রত্যাশী জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এছাড়াও ১-১২ তম শিক্ষক নিবন্ধিত শিক্ষক ও শিক্ষক নেতাগণ উপস্থিত থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশর মাধ্যমে নিয়োগ প্রদানের জন্য তারা এই সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেছেন। শিক্ষক নেতা মো আব্দুল মোমিন পলাশ নিয়মিত বৈধ সনদধারী ১-১২ তম নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জালিয়াতি ও গভীর ষড়যন্ত্র এবং রায় জালিয়াতের মাধ্যমে ১-১২ তমদের নিয়োগ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তারা দীর্ঘ কয়েক বছর ধরে নিয়োগের প্রত্যাশায় আন্দোলন সংগ্রাম ও অনশন করেছেন কিন্তু তাতেও কোন ফল আসেনি। শুধু নিয়োগের আশ্বাস দিয়ে তাদেরকে বঞ্চিত করে রেখেছেন। সারা দেশে ৬০ হাজার থেকে প্রায় ১ লক্ষ শিক্ষক জ্বাল সনদে চাকরি করলেও ১-১২ তম বৈধ সনদধারীদের চাকরি থেকে বাদ রেখেছেন।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার আসার আগে তারেক রহমানের সাথে এক স্বাক্ষাতে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন। সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর ও আনম এহসানুল হক মিলন এবং অধ্যক্ষ্য সেলিম ভূঁইয়ার সাথেও শিক্ষক নেতাগণ নিয়মিত যোগাযোগ রাখেন।

একই দিনে জাতীয় সংসদ ভবনে আগামীকাল সকাল ১০ টায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশেষ সভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এমপি। মো ববি হাজ্জাজ এমপি। মো রেজা কিবরিয়া এমপি। তাহসিনা রুশদীর এমপি। মো সেলিমুজ্জামান মোল্লা এমপি। মো জাহাঙ্গীর আলম মিয়া এমপি। বিথীকা বিনতে হোসাইন এমপি। মো মজিবুর রহমান এমপি। মো আতিকুর রহমান মজাহিদ এমপি। ১-১২ তম নিবন্ধনধারীরা মনে করছেন সেখান থেকে তাদের নিয়োগের বিষয়ে কোন ঘোষণা আসতে পারে।

দ্রুত নির্বাহী আদেশর মাধ্যমে ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করার জন্য এই সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেছেন। এসময় নেতারা সারা দেশের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের অংশ গ্রহের আহবান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park