1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালা উদ্দিন মিঠু প্রমূখ। 

আয়োজিত সভায় জাতীয় ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে সকল সায়ত্বশাসিত  আধাশায়ত্তশাসিত প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা জগন্নাথপুর সদর হাসপাতালে রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার দিন। নতুন প্রজন্মের কাছে এই দিবসের সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে।

উক্ত প্রস্তুতিমূলক সভায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মকর্তা এবং জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে দল-মত নির্বিশেষে রাষ্ট্রীয় এই দিবসটিকে সফল ও অর্থবহ করে তুলতে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park