1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু নিয়ে আবারও জটিলতা তৈরি হয়েছে। সব দাপ্তরিক অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে তিনটি জাহাজ চলাচলের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসকের সম্মতি না পাওয়ায় জাহাজ চলাচল শুরু হচ্ছে না। ইতোমধ্যে জাহাজগুলোর টিকিট বিক্রিও শুরু হয়েছিল।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচ শতাধিক টিকিট বিক্রি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি জানান, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মতি পেতে বুধবার সারাদিন চেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সম্মতি পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজের যাত্রা শুরু হচ্ছে না।

ইতোমধ্যে যারা টিকিট কিনেছেন, জাহাজ চলাচল শুরু হলে তারা ভ্রমণের সুযোগ পাবেন বলে জানান তিনি। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মতি পাওয়া গেলে শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন হোসাইন ইসলাম বাহাদুর।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সেন্টমার্টিনে জাহাজ চলাচলের বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভার পরই জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সভাটি কখন অনুষ্ঠিত হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামের তিনটি জাহাজ। জাহাজ তিনটির মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০ জন, এমভি কর্ণফুলীর ৭৩২ জন এবং এমভি টেকনাফের ৭১৬ জন।

সংশ্লিষ্টদের দেওয়া সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা করবে এবং বেলা আড়াইটায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে। এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে বেলা ২টা ১৫ মিনিটে সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে। অন্যদিকে এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা করে বিকেল সাড়ে ৩টায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park