1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি :

ঐতিহাসিক তাৎপর্য স্মরণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা তুলে ধরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে এদিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের সঞ্চালনায়, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ জিন্নাহ, এম রফিকুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন মুকুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম কাইয়ুম, সদস্য সচিব ইউসুফ খান, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব হাসান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আকাশ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বক্তারা ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়। ওই সময়ের রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে সংঘটিত অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনাপ্রবাহে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক সংগঠন গড়ে তোলা সম্ভব। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে ওঠে দল ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park