1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল।

মো:কোরবান আলী রিপন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

মো:কোরবান আলী রিপন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর তরুণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল শাহী হালিম জামতৈল ও হাবিব ফুটবল একাডেমি কানসোনা। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে উত্তেজনা আর রুদ্ধশ্বাস লড়াইয়ের মধ্য দিয়ে নির্ধারিত সময়ে শাহী হালিম জামতৈল ১-০ গোলে হাবিব ফুটবল একাডেমি কানসোনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে হাবিব ফুটবল একাডেমি কানসোনা।

খেলা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যাপক শাহজাহান আলী। এছাড়াও উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুশৃঙ্খল, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। যুবসমাজকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে খেলাধুলার প্রসার আরও বাড়াতে হবে।”
বিশেষ অতিথিরা বলেন, গ্রামীণ জনপদে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ফাইনাল খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে ভিড় করেন। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। সুশৃঙ্খল ও সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন অতিথি, খেলোয়াড় ও দর্শকরা।

স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে শাহজাহানপুর তরুণ সংঘের এ আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park