1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুর সীমান্তে বন্য হাতির হামলায় নিহত ২  পরিবারের পাশে এড, এরশাদ আলম জর্জ  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুর সীমান্তে বন্য হাতির হামলায় নিহত ২  পরিবারের পাশে এড, এরশাদ আলম জর্জ 

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার 

শেরপুরের  ঝিনাইগাতী উপজেলার সীমান্ত জনপদে

খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বুনো হাতির হামলায় নিহত আজিজুর রহমান আকাশ ও আদিবাসী এপিলিস সাংমার শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জজ। 

২৩ শে শুক্রবার বাদ জুম্মা হাতির আক্রমণে নিহত শ্রমজীবী আজিজুর রহমান আকাশের গান্ধীগাও গ্রামের বাড়ী ও আদিবাসী শ্রমজীবী এপিলিস সাংমার  গজনী অবকাশ বাড়িতে গিয়ে তার শোকাহত  পরিবারকে  সমবেদনা জানিয়েছেন 

ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ বিজ্ঞ পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সাধারণ সম্পাদক 

এডভোকেট এরশাদ আলম জর্জ। 

পরে নিহতদের স্ত্রী ও সন্তানদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারের হাতে নগত অর্থ তুলে দেন। 

এডভোকেট এরশাদ আলম জজ বলেন, 

ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিবছর বুনো হাতি আক্রমণ করে ফসলের ক্ষয়ক্ষতি ও তাজা প্রাণ কেড়ে নিচ্ছে। নির্ঘুম রাত কাটছে সীমান্ত জনপদের গ্রামবাসীদের 

দিন দিন মানুষ হাতি দ্বন্দ্ব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। 

পরিকল্পিতভাবে হাতির অবস্থল গড়ে না ওঠায় 

খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসছে হাতির দল। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে 

এ পাহাড়ি অঞ্চলে মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আকাশ ও এপিলিস সাংমার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত।  তাদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার পরিবার যেমন হারালো একজন 

অভিভাবক ও সংসারের আয়ের একমাত্র উপার্জনশীল  মানুষটিকে। ঠিক আমরা হারালাম দুজন ভাইকে। আগামীর দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হলো, আগামী দিনেও তাদের পাশে থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবো। তিনি সমাজের দানশীল ব্যক্তিদের কে শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। 

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, নিহত পরিবারের সদস্য, আদিবাসী নেতৃবৃন্দ, গ্রামবাসী গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০মে) দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামে নিজের রোপনকৃত পেপে বাগানের ফসল  বুনো হাতির আক্রমন থেকে রক্ষার্থে হাতি তারাতে গিয়ে 

হাতির আক্রমণে প্রাণ হারায় আজিজুর রহমান আকাশ ও এক ঘন্টার ব্যবধানে  স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে  গজনী অবকাশ চৌরাস্তা মোড় এলাকায় হাতির হামলায় প্রাণহারায় আদিবাসী এপিলিস সাংমা ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park