1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহের ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ দারুননাজাত মডেল মাদ্রাসা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ময়মনসিংহের ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ দারুননাজাত মডেল মাদ্রাসা

মোঃ সোহাগ হোসেন, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মোঃ সোহাগ হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দারুননাজাত মডেল মাদ্রাসা (ভালুকা শাখা)। চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই গোল্ডেন জিপিএ-৫ এবং একজন পেয়েছে জিপিএ ৪.৮৮। ফলে উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে এই মাদ্রাসা। বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম সিদ্দীকি বলেন, “এই সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর অশেষ রহমত, শিক্ষার্থীদের একাগ্রতা, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, অভিজ্ঞ গর্ভনিং বডির দক্ষ পরিচালনা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। সেই সঙ্গে দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আখম আবু বকর সিদ্দিক (মা. জা.) সাহেবের দোয়ার বরকতও আমাদের পাথেয় হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা শুধু ফলাফল নয়, একজন আদর্শ দ্বীনদার, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক তৈরি করাই মূল লক্ষ্য হিসেবে নিচ্ছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষা করে যেতে চাই।

উল্লেখ্য, ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরেই দারুননাজাত মডেল মাদ্রাসা দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করছে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে পরিচালিত এই মাদ্রাসা দিন দিন ভালুকা উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি আলোকবর্তিকা হয়ে উঠছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park