1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নকলায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নকলায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

শেরপুরের নকলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস কিশোরগ্যাং, সাইবার অপরাধ, গুজব, ইভটিজিং বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে নকলা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকেল ৩:৩০ ঘটিকায় নকলা থানাধীন নারায়ন খোলা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় সভা বলে উল্লেখ করেন।

তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সুপার মহোদয়ের সরকারি নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

সভায় নকলা থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম-সহ সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park