1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে: হাসনাত আব্দুল্লাহ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে সোমবার (২৮ জুলাই) পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘চাঁদাবাজদের অভয়ারণ্য এনসিপি হবে না। তাই আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।’

তিনি আরো বলেন, ‘মানুষের ধারে যাবেন। ভালো মানুষগুলোকে সংগঠনে নিয়ে আসবেন। চাঁদাবাজ-দলবাজদের সংগঠন থেকে দূরে রাখবেন। সংগঠনকে শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা নিয়ে বেশি দূর আগানো যাবে না।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে শুরু করবো। এই কারণে আমরা এনসিপি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহ শহর এখন জনস্রোতে মুখরিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রজনতা শহরের কেন্দ্রে এসে জড়ো হয়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

দুপুর আড়াইটায় কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজে এসে পৌঁছায়। বিকেল সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে এই পদযাত্রার মূল বক্তব্য শুরু হয়।

দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ এনসিপির শীর্ষ নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park