1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মান্দায় নিহত বিএনপিকর্মীর পরিবারকে জামায়াতের নগদ এক লাখ টাকা অনুদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মান্দায় নিহত বিএনপিকর্মীর পরিবারকে জামায়াতের নগদ এক লাখ টাকা অনুদান।

হাবিব আমজাদ, নওগাঁ
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৬১ বার পঠিত

হাবিব আমজাদ, নওগাঁ

নওগাঁর মান্দায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত বিএনপিকর্মী রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব ভাই বৃহস্পতিবার বিকেলে নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে অনুদানের এক লাখ টাকা তুলে দেন।

এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ,স্যার জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব ভাই , উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম ভাই , সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন ভাই , সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান ভাই , মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ভাই সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (১১আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রমজান আলীকে (৭০) পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।

মান্দা উপজেলা জামায়াতের পক্ষ থেকে , এর আগে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত পোশাকশ্রমিক মো. রাসেলের (১৫) পরিবারকেও এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park