1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মান্দায় জাতীয় সমবায় দিবস পালিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মান্দায় জাতীয় সমবায় দিবস পালিত।

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ অনুষ্ঠিত। সমবায় দিবসের এবারে প্রতিপাদ্য বিষয় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”। শনিবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনের সমবায় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন মান্দা উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, সভাপতিত্ব করেন উপজেলা সমবয় অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মান্দা শারমিন জাহান লুনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জোত বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সম্রাট, বড় বেল্লালদহ মধ্য ইছামতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর কার্যনির্বাহী সদস্য রিতু পান্না, জোট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আনসার আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের প্রথম স্থান অধিকার করায় জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park