1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযানে মহাদেবপুরে ভূয়া পুলিশের রুপ ধারণ করা অভিযোগে ২ জন গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযানে মহাদেবপুরে ভূয়া পুলিশের রুপ ধারণ করা অভিযোগে ২ জন গ্রেফতার।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অভিযানে মহাদেবপুরে ভুয়া পুলিশের রূপ ধারণ করে মহাসড়কে দস্যুতার অভিযোগে দুই ডাকাত গ্রেফতার।

গত ২৯/০৪/২৬ তারিখে ভোর রাত অনুমান ০৪ ঘটিকার মহাদেপুর থানা এলাকায় নওহাটা টু মহাদেপুর গামি ফাকা রাস্তায় একদল দস্যু প্রাইভেট কার নিয়ে পুলিশের রিফ্লেটিং ভেষ্ট পরিধান করে লেজার লাইট দিয়ে সিংগন্যাল দিয়ে একটা একটা অটোরিকশা চালক ও একজন যাত্রীকে জোর করে টেনে প্রাইভেট কারে তুলে চোখ -মুখ ও হাত বেধে ফেলে। অপর ডাকাত অটোরিকশা নিয়ে চলে যায়।

এর পর ডাকাত দল তাদের নিকট থেকে টাকা পয়সা ও মোবাইল কেড়ে নেয়। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে অটোরিকশার চালক ও যাত্রী দের দিনাজপুর জেলার ফুল বাড়ি এলাকায় ফেলে দেয়।

এই ঘটনা জানার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে মহাদেপুর থানায় একটা মামলা রুজু করা হয়। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয় যারা তথ্য প্রযুক্তি ব্যাবহার করে এই ডাকাত দলের অন্যতম হোতা আব্দুর রহমান শাওন, স্বাধীন পিতা আজাদুল সাং শিমুল বাড়ি থানা ধুনট জেলা বগুড়া কে বগুরা ও গাইবান্দা জেলায় অভিযান করে গাইবান্দা

জেলাগোবিন্দ গঞ্জ থেকে গ্রেফতার করে। আসামি আব্দুর রহমান শাওন স্বাধীন ডাকাতির ঘটনা স্বীকার করে।
তার দেয়া তথ্য মতে যারা এই ডাকাতি সাথে জড়িত তাদের গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা শাখা নওগাঁ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রযুক্তিগত বিশ্লেষণ করে এই ঘটনায় জড়িত অপরাপর ডাকাত ১। খোকন চন্দ্র (৩৩) পিতা মানিক চন্দ্র গ্রাম বড় বেলাইল হিন্দু পারা থানা জেলা বগুড়া ২। শুভ (২৮) পিতা মহিউদ্দিন গ্রাম আমবাগ জয়ের টেক থানা কোনাবাড়ি জেলা

গাজিপুরদের কে গ্রেফতার করার লক্ষ্যে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ অভিযান পরিচালনা করা হয়। ধারাবাহিক অনেক দিন চেষ্টার পর গত ১১/০৭/২৬ তারিখ রাত্রী বেলা গাজিপুর থকে কুখ্যাত দুই ডাকাতদের গ্রেফতার করা হয়।

ডাকাতদের গ্রেফতার করার পর জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ পরিচয় মহাদেবপুরে মহাসড়কে দস্যুতার ঘটনা স্বীকার করে । ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আসামি খোখন চন্দ্র বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park