1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করার কারণে ডিসির পদত্যাগ ও অপসারণের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করার কারণে ডিসির পদত্যাগ ও অপসারণের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

হাবিব আমজাদ, নওগাঁ।
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পঠিত

হাবিব আমজাদ, নওগাঁ।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের কাজীর মোড়ে মেইন সড়কে এ সমাবেশ শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। সমাবেশে ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ডিসির পদত্যাগ চেয়ে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা মন্তব্য করেন- শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দূর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে রেমিটেন্স কম যাচ্ছে। অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামুলক বক্তব্য রাখেন। জাতীর পিতাকে স্বপ্নের বাংলাদেশ করতে দেয়া হয়নি, তার পরিকল্পনা সফল হয়নি। নির্বিচারে পাখির মত গুলি করা হয়েছে। আজ একটি, দুটি লাশ রাস্তায় পরলে টকশো দিয়ে টেলিভিশন ফাঁটাই ফেলে বুদ্ধিজীবীরা। বঙ্গবন্ধুকে যখন স্বপরিবারে হত্যা করা হয়েছিল তখন তারা কোথায় ছিল। মায়া কান্না। সরকারি চাকুরিজীবি হিসেবে নয় নাগরিক হিসেবে যদি আগুন জ্বলে তবে আমারও গায়ে লাগবে। কথায় কথায় কেন আন্দোলনে নামেন, কথায় কথায় কেন ধ্বংসযঙ্গ চালানো হয়। দেশ তো ভালোই চলছে।

ডিসির এমন বক্তব্যটি সামাজিক মাধ্যকে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে ডিসির পদত্যাগ তার অপসারণের দাবি জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park