এ কে এম বাদরুল আলম-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি, আশ্রয়ন প্রকল্পের বাড়ি, ভাতার কার্ডসহ বিভিন্ন প্রলোভনের জালে ফেলে লক্ষ লক্ষ টাকা দীর্ঘদিন থেকে আত্মস্বাদ করে আসছিলো শাহানাজ ফুজি নামে এক মহিলা।
এইসব অভিযোগ তুলে ধরে, শনিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মুর্শিদা গুচ্ছগ্রামে, কয়েকটি ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী পরিবার মিলে ওই মহিলাসহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতে মানববন্ধন কর্মসূচি শুরু করেন তারা।
এসময় সে প্রতারক মহিলা শাহনাজ ফুজি তার দলবল নিয়ে মানববন্ধনকারীদের উপর হামলা চালার। শুরু হয় এলাকায় উত্তেজিত দফায় দফায় চলে সংঘর্ষের ঘটনা। এতে দুপক্ষের কয়েকজন আহতও হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ যাই ঘটনাস্থলে, আটক করে নিয়ে আসে প্রতারক শাহানাজ ফুজি নামে ওই মহিলাকে।
পরে সেখানে উপস্থিত হয় সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে প্রতারনার ঘটনাটির সততা পাওয়াই প্রতারণা করা সেই মহিলার স্বামীকেও আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা।