1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাখেরআলী ও মাসুদপুর সীমান্তে ভারতীয় মদ, পাতার বিড়ি ও মলম জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাখেরআলী ও মাসুদপুর সীমান্তে ভারতীয় মদ, পাতার বিড়ি ও মলম জব্দ

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের দুইটি সীমান্তবর্তী এলাকা থেকে ৩২ বোতল ভারতীয় মদ, সাত হাজার ৬শ ৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ প্যাকেট ভারতীয় মলদ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি জানায় বিজিবি।
বাখের আলী ক্যাম্প কর্তৃক জব্দ ভারতীয় পাতার বিড়ি ও মলম। ছবি: ৫৩ বিজিবি
বাখের আলী ক্যাম্প কর্তৃক জব্দ ভারতীয় পাতার বিড়ি ও মলম। ছবি: ৫৩ বিজিবি

বিজিবি জানায়, আজ শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে মাসুদপুর সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে ৩২ বোতল ভারতীয় মদ এবং সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকার বাখের আলী সীমান্তে টহল পরিচালনা করে ৭৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস মলম জব্দ করে বিজিবি। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং পাতার বিড়ি ও মলম চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ, পাতার বিড়ি ও মলদ জব্দ করেছে বিজিবি এবং আইনী বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park