1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক দুরুল হুদা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক দুরুল হুদা

এ কে এম বাদরুল আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৮০ বার পঠিত
Oplus_131072

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। মঙ্গলবার (১০ জুন) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার ঢোরবনা এলাকা অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটকের কথা নিশ্চিত করেন, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প।

আটক হওয়া মোঃ দুরুল হুদা (৪৫) তার বাড়ি শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা এলাকার
মৃত ফুটু মন্ডলের ছেলে। তাত ৮ টায় র‍্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার।

এইসময় তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরই ধারাবাহিকতায় র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনার সময় মাদক সরবরাহের সময় উল্লেখিত আলামত সহ তাকে গ্রেফতার করা হয়।

এই ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতকে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park