1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হিরোইন আটক মাদক কারবারি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হিরোইন আটক মাদক কারবারি

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

 

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন একটি মোটরসাইকেলসহ ইউসুফ আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরমা গ্রাম এলাকায় অভিযানে মোটরসাইকেল করে হিরোইন গুলো পরিবহনের সময় তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ ইউসুফ আলী’র (২৬) বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর এলাকায় তার পিতা আব্দুল বাসির। শুক্রবার সন্ধ্যায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য নিশ্চিত করা হয়।

এই সময় জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকষ আভিযানিক দল ওই মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে তার হেফাজত হতে উল্লেখিত আলামত সহ তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ক্যাম্প কমান্ডার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park