1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত 

নওগাঁ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

 

নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে কারিতাস রাজশাহী অঞ্চল এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও মর্যাদা নিয়ে কথা বলেন এবং এর পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকের উদ্দেশে বলেন, ইদানিং শোনা যাচ্ছে একটি চক্র সমাজসেবা অফিসের নাম ব্যবহার করে প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ করছে। এব্যাপরে সমাজসেবা কর্মকর্তা বলেন, সমাজসেবা অফিস কখনো মোবাইলে কল দিয়ে ৬ সংখ্যার ওটিপি চাইবে না, এব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং কোন ব্যক্তিকে আপনাদের পাসওয়ার্ড ও ওটিপি দিবেন না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আগষ্টিন রাতিয়া নুনিয়া জুনিয়র কর্মসূচি কর্মকর্তা কারিতাস রাজশাহী অঞ্চল, মিলন সরেন প্রোগ্রাম ম্যানেজার আউট অব স্কুল এডুকেশন, মিস লিনা বিশ্বাস আঞ্চলিক এ্যনিমেটর কাম কাউন্সিলর টিসিআরপি প্রকল্প, সলোমন হাসদা টিসিআরপি প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক পলাশ বর্মন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ#ওগাঁ#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park