1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁর খলসি গামের পটল ক্ষেত থেকে গুড় ব্যবসায়ী ফয়জুলের মৃত্যুদেহ উদ্ধার  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁর খলসি গামের পটল ক্ষেত থেকে গুড় ব্যবসায়ী ফয়জুলের মৃত্যুদেহ উদ্ধার 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার

নওগাঁ জেলা প্রতিনিধি

 

নওগাঁর বদলগাছি থেকে ফয়জুল (৫০) নামে এক গুড় ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খলসি গ্ৰামের একটি পটল ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ফয়জুল উপজেলার বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। ওসি মাহবুব আলম বলেন, ফয়জুল শারীরিকভাবে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে খসলি মোড়ে চা খেতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরেনি। আজ সকালে ওই এলাকার এক কৃষক পটল ক্ষেতে আসলে পাশের জমিতে ফয়জুলের মরদেহ দেখতে পায়। এরপর বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park