1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁ সাবেক বিএনপির সভাপতি তৌফিক শাহর বিরুদ্ধে ২৪ বিঘা জমি দখলের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁ সাবেক বিএনপির সভাপতি তৌফিক শাহর বিরুদ্ধে ২৪ বিঘা জমি দখলের অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় ছয় কৃষকের ২৪ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে ওই ছয় কৃষক পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই নেতার নাম তৌফিক শাহ। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। ভুক্তভোগী কৃষকদের দাবি, তারা কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে তৌফিক শাহ জোর করে তাদের জমি দখল করে নিয়েছেন বলে জানিয়েছেন তারা। অভিযোগের বিষয়ে তৌফিক শাহ্ বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকজন আমার বেশ কিছু জমি দখল করে নেয়। এতদিন অন্যায়ভাবে তারা আমার জমি দখল করে আসছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দখলকারীরা সবাই আত্মগোপনে চলে গেছেন। আমি কোনো জমি দখল করতে যাইনি। দলীয়ভাবে আমাকে হেয় করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ মোজ্জাম্মেল শাহ্ চৌধুরীর ইন্ধনে ওই ছয় কৃষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ্ চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park