
হাবিব আমজাদ রিপোর্টার নওগাঁ
নওগাঁ মান্দা উপজেলা নির্বাচনে ১১৭টি কেন্দ্রের প্রাপ্ত ভোট গনণার পর বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা (হেলিকপ্টার) প্রতীক নিয়ে ২৪,৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ মাহফুজুর রহমান নয়ন (আনারস) প্রতীকে ২৪,২২১ ভোট পেয়েছেন। বুধবার ৫ই জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চল ভোটগ্রহণ হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উত্তম কুমার সরকার (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৪০,৮৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী (চশমা) প্রতীকে ১৪,২৫১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরফানা বেগম ফেন্সি (পদ্মফুল) প্রতীকে ৩৩,১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ফুটবল) প্রতীকে মাহবুবা সিদ্দিকা রুমা ২৩,২৭৯ ভোট পেয়েছেন। মান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৩৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন।