1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁ উপজেলার হাঁপানিয়া ইউনার চাইল্ড একাডেমি স্কুলে ৮ শিক্ষার্থী অসুস্থ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁ উপজেলার হাঁপানিয়া ইউনার চাইল্ড একাডেমি স্কুলে ৮ শিক্ষার্থী অসুস্থ

উজ্জ্বল কুমার সরকার– নওগাঁ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার– নওগাঁ

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকার আজ বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ক্লাসের মধ্যে দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পর মুহূর্তেই তাকে দেখে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর অন্য শিক্ষার্থীরাও একের পর এক অসুস্থ হতে শুরু করে। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের আহতরা, হলেন- সিনহা, জিহাদ, মাহিম, রাহিম, আবু হুজাইফা, রিফাত, রুমা ও শর্মিলা । তাদের সবার বয়স ৭থেকে ৮ বছরের মধ্যে। সবাই দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বাঁকি আরও তিনজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে উইনার চাইল্ড একাডেমি স্কুলের পরিচালক আবু মুছা আল হোসাইন ‘স্কুলের পাশের দোকান থেকে চটপটি মুড়ি মাখা খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। সকল শিক্ষকের সহযোগিতায় দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসা হয় শিক্ষার্থীদের। বর্তমানে হাসপাতালে ৮ শিক্ষার্থীর চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের ধারণা খাদ্য বিষক্রিয়ার কারণেও এমনটা হতে পারে।’বিষয়টি নিয়ে কথা হলে নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম ‘চটপটি মুড়ি মাখা খেয়ে শিশুরা অসুস্থ হয় নাই। ধারণা করা হচ্ছে, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র- ছাত্রীদের কাউন্সেলিং করছে চিকিৎসকরা। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো। আরও পরীক্ষা-নিরিক্ষার পর সঠিক কারণগুলো জানা যাবে।’
নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park