1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁর পোরশায় ১৬ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁর পোরশায় ১৬ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুধি সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুনসেদ আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৬ বিজিবি’র কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান পিএসসি জি+।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান।মতবিনিময় সভায় বাংলাদেশীদের ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধ, চোরাচালান, আসন্ন বর্ষা মৌসুমে পুনর্ভবা নদিতে মাছ ধরা বিষয়ে সতর্কতা, মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, নিতপুর ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্য/সদস্যাগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park