1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁর পত্নীতলায় শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁর পত্নীতলায় শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার: নওগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার: নওগাঁ

গর্জে উঠলে ছাত্র সমাজ,বদলে যায় ইতিহাস,” এই ¯স্লোগান নিয়ে নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নজিপুর পাবলিক মাঠে সাধারণ সচেতন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষার্থী সমাবেশে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ও পদচারণায় মুখর হয়ে উঠে নজিপুর পাবলিক মাঠ, ভরে ওঠে কানায় কানায়।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরোবতা পালন করা হয়। সকলকে শপথ পাঠ করান মাসুমুল হক সিয়াম। এসময় মামুনুর রেজা স্বাধীনের সঞ্চালনায় শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষে বৈষম্য বিরোধী বক্তব্য রাখেন, শিক্ষার্থীদের পক্ষে মিজানুর রহমান মিজান, মারুফ মোস্তফা, কাজী নাজমুল, সুমাইয়া জান্নাত রিমু শিক্ষকদের পক্ষে বাছেদ আলী, দেলোয়ার হোসেন, মোরশেদ আলম প্রম‚খ। বাদ মাগরিব আন্দোলনে নিহতদের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সৈরাচারী সরকার পতনের এক দফা আন্দোলনের মাধ্যমে ছাত্ররা বিজয় অর্জন করে। এখন রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছাত্ররা কাজ করছে। আগামীতে আমাদের এ অর্জন বজায় রাখতে আরও অনেক কাজ করা প্রয়োজন। সকল প্রকার বৈষম্য ও শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে আগামীতে পুরো দেশের আন্দোলনে অংশ নিবে সাধারণ শিক্ষার্থীরা।
স্বৈরাচারমুক্ত পরবর্তী রাষ্ট্র সংস্কারের পথে আগামী ভবিষ্যৎ শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরানো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ সৃষ্টি করা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। বৈষম্যমুক্ত, মাদক, সন্ত্রাস, পত্নীতলায় শিক্ষার্থী সমাবেশ দূর্নীতি অপশক্তি সহ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ, দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, সচেতন সুশীল জনদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আগামীর সুন্দর দেশের চমৎকার উদাহরণ তৈরি করতে পত্নীতলা, ধামইরহাটের সকল স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলি, সম্মানিত সুশীল সমাজ ও আপামর সাধারণ জনতার অংশগ্রহণে আমাদের এই আয়োজন।
ছাত্রনেতারা বলেন, আমরা কোন শিক্ষককে লাঞ্ছিত বা তাদের অসম্মান করবোনা, তারা অপরাধ করলে আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে, আইনকে সম্মান জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক শিক্ষার্থী হিসেবে গড়ে তোলাই হোক শিক্ষক-শিক্ষার্থীর অঙ্গীকার।
নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park