1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পঠিত


উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিষধর সাপের কামড়ে নিধুরাম হাজরা (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিধুরাম উপজেলার শিবগঞ্জ দোহালী গ্রামের মৃত অভিরাম হাজরার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে নিধুরাম তার বাড়ির পাশে ড্রেন পরিষ্কার করার সময় হাত দিয়ে ড্রেনের মাঝে পড়ে থাকা খড় সরানোর সময় একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। এতে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ক্ষরণ হতে থাকে।
তারা জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসা রত অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিধরাম হাজরা কৃষি কাজের পাশাপাশি বাড়িতে বেশকিছু গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করতেন বলেও জানান তারা। তারা আরও জানান, বিকেলে তার বাড়িতে গিয়ে দেখা যায় প্রতিবেশিরা চারপাশ থেকে তাকে ঘিরে রয়েছে। মাঝখানে নিধুরামের মাথা কোলে নিয়ে বসে রয়েছে এক যুবক। এর মাঝে চলছে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টায় কবিরাজি চিকিৎসা।
নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park