1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় ৪৫০ পিস ইয়ারা ট্যাবলেট সহ মাহাবুব ও সম্রাট নামে দুইজন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁয় ৪৫০ পিস ইয়ারা ট্যাবলেট সহ মাহাবুব ও সম্রাট নামে দুইজন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে সারে ৪শ’৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’জন কে আটক করেছে। শনিবার রাত সারে ৯টারদিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত দু’জন হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ছোটখাটামারী এলাকার হানিফ আলীর ছেলে মাহাবুব রহমান (৩৩) ও নওগাঁ জেলা সদর উপজেলার কৃত্তিপুর এলাকার বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)। নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ হাশমত আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন, গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মামনুর রশিদ ও এসআই আলী আকবর হাসান সঙ্গীয় ফোর্স সহ। রবিবার ১৫ সেপ্টেম্বর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী। তিনি বলেন, নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া এলাকায় মাদকের একটি চালান এসে হাত বদল হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান ও সম্রাট হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
নওগাঁ #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park