1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

হাবিব আমজাদ, নওগাঁ।
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হাবিব আমজাদ, নওগাঁ।

নওগাঁয় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। এঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে। খবর পেয়ে রবিবার সকালে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মৃতদেহ উদ্ধারের সময় মৃতদেহর পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করেছেন পুলিশ।
নিহতরা স্বামী-স্ত্রী হলেন, ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমান তার স্ত্রী মারুনী বিবি । মেয়েদের বিয়ে দেওয়ার পর এ দম্পতি একা বাড়িতে বসবাস করতেন।
নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলছিলো।শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন কাজলি। প্রতিবেশী শফিকুল ইসলাম আরো বলেন, কাজলি বিবির এমন সংবাদে আশাপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে অনেক ডাকা-ডাকির পরও তাদের সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর স্বামী-স্ত্রী দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। স্বামী-স্ত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চত করে
মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনস্থলে পৌছে সুরুতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনী বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহর পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park