1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় মাদক বিক্রি বন্ধের দাবিতে শিক্ষার্থী ইমাম মোয়াজ্জেমদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁয় মাদক বিক্রি বন্ধের দাবিতে শিক্ষার্থী ইমাম মোয়াজ্জেমদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

 
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সকল ধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নওগাঁর শিক্ষার্থীরা ও ইমাম- মোয়াজ্জেমরা। শনিবার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ রাব্বানী রশিদেরর সভাপতিত্বে এই কর্মসূচী পালন করা হয়।উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন, প্রাইমারি শিক্ষক সমিতির জেলা সভাপতি জাহিদ রাব্বানী রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেন, আবু রায়হান, শাকিব হোসেন, অনিক, রাফি, সাদনান, রাকিন, শহরের বিভিন্ন মসজিদ এর ইমাম মোয়াজ্জেম প্রমূখ। বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পরছেন। দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পরিতোষ সাহা নামে এক ব্যাক্তি বাংলা মদ বিক্রি করে আসছে। এছাড়া শহরের কাঁচা বাজারের পাশে ও বাঙ্গাবাড়িয়াসহ বেশ কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হয়। এতে করে প্রতিনিয়তই মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।
দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের নিকট কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। কর্মসূচীতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মিরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
নওগাঁ #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park