1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টহয়ে তাওহিদ নামে নামে এক শিশু মৃত্যু হওয়ায় বিদ্যুৎ অফিস ঘেরাও বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টহয়ে তাওহিদ নামে নামে এক শিশু মৃত্যু হওয়ায় বিদ্যুৎ অফিস ঘেরাও বিক্ষোভ মিছিল

উজ্জ্বল কুমার সরকার: নওগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার: নওগাঁ

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। নিহত ওই শিশু সদর উপজেলার দোগাছি গ্রামের রাসেল শেখের ছেলে। সে পাশের সান্তাহার এইচএম একাডেমীতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। স্থানীয়রা জানান, গতকাল দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রিপ্লেসের কাজ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় তাদের অবহেলায় খুটি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল ওই শিশু। এসময় ধানের ক্ষেতে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে ধরতে গেলে পানিতে বিদ্যুতায়িত হয়ে থাকলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দোষিদের বিচার দাবি করেন। কয়েকঘণ্টা পরে বিদ্যুৎ অফিসের বিচারের আশ্বাসে সড়ক ছাড়েন এলাকাবাসী।
নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park