1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে বালুর ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে বালুর ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু। কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরন  পাঁচবিবিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ চট্টগ্রাম বোয়ালখালীতে মুক্ত স্কাউট ইউনিটে নতুন ভর্তিকৃতদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  ‎ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত ‎ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা তালা-ডুমুরিয়া সীমান্তে অভিযান: গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ৩ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

শাহজাদপুরে বালুর ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় আজিজুল প্রামাণিক (৩৮) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর-২৬) রাতে উপজেলার নরিনা ইউনিয়নের বালুর পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল প্রামাণিক নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের মৃত গফুর প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯ টার দিকে আজিজুল ভ্যান নিয়ে নরিনা থেকে শাহজাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময়ে অটো ভ্যান সহ তাকে টেনে হিঁচড়ে প্রায় হাফ কিলোমিটার টেনে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে থানা পুলিশের তদন্ত অফিসার নাজমুল হোসেন সহ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park